৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:২৮ এএম BDST banglanew24
29 Jul 2012   09:48:32 PM   Sunday BdST
E-mail this

আসছে টিনএজ প্রেমের ছবি ‘কানামাছি’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসছে টিনএজ প্রেমের ছবি ‘কানামাছি’

টিনএজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি ‘কানামাছি’-এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে তার পোস্ট প্রডাকশনের কাজ। এঞ্জেলস্ ড্রীম প্রযোজিত এ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ধীমন বড়ুয়া, পরিচালনা করছেন শাহাদাৎ আলম ভুবন।  ছবিটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছ।

‘কানামাছি’ ছবির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করছেন নবাগত মুন ও নবাগতা শ্রীনূর। ছবির নির্বাহী প্রযোজক মনসুর আহমেদ বলেন, বয়স্ক জুটির প্রেম-ভালোবাসার গৎবাঁধা ছবি দেখতে দেখতে দর্শক একঘেয়েমিতে ভুগছে। এ কারণেই সিনেমা হলে দিন দিন কমে যাচ্ছে দর্শকের সংখ্যা। টিনএজ প্রেমের ব্যতিক্রমী গল্প নিয়ে ‘কানামাছি’ ছবিটির মাধ্যমে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনতে পারবো বলে  আশা করছি।

ছবির পরিচালক শাহাদাৎ আলম ভুবন  বাংলানিউজকে বলেন, ভিন্নধারার প্রেম এবং টিনএজ জুটির বৈচিত্র্যপূর্ণ লাভ বেইজড এই সিনেমার গল্প, লোকেশন, অভিনয়, সবকিছুতেই থাকছে নতুন দিনের ছোঁয়া। ছবিতে গান রয়েছে ৫ টি। কথা, সুর ও সংগীত পরিচালনায় ফিরোজ প্লাবন। আশা করি, তরুণ প্রজন্ম আমার এ ছবিটি দেখতে সিনেমা হলে আসবে।

বাংলাদেশ সময় ২০৪৫, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান