টিনএজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি ‘কানামাছি’-এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে তার পোস্ট প্রডাকশনের কাজ। এঞ্জেলস্ ড্রীম প্রযোজিত এ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ধীমন বড়ুয়া, পরিচালনা করছেন শাহাদাৎ আলম ভুবন। ছবিটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছ।
‘কানামাছি’ ছবির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করছেন নবাগত মুন ও নবাগতা শ্রীনূর। ছবির নির্বাহী প্রযোজক মনসুর আহমেদ বলেন, বয়স্ক জুটির প্রেম-ভালোবাসার গৎবাঁধা ছবি দেখতে দেখতে দর্শক একঘেয়েমিতে ভুগছে। এ কারণেই সিনেমা হলে দিন দিন কমে যাচ্ছে দর্শকের সংখ্যা। টিনএজ প্রেমের ব্যতিক্রমী গল্প নিয়ে ‘কানামাছি’ ছবিটির মাধ্যমে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনতে পারবো বলে আশা করছি।
ছবির পরিচালক শাহাদাৎ আলম ভুবন বাংলানিউজকে বলেন, ভিন্নধারার প্রেম এবং টিনএজ জুটির বৈচিত্র্যপূর্ণ লাভ বেইজড এই সিনেমার গল্প, লোকেশন, অভিনয়, সবকিছুতেই থাকছে নতুন দিনের ছোঁয়া। ছবিতে গান রয়েছে ৫ টি। কথা, সুর ও সংগীত পরিচালনায় ফিরোজ প্লাবন। আশা করি, তরুণ প্রজন্ম আমার এ ছবিটি দেখতে সিনেমা হলে আসবে।
বাংলাদেশ সময় ২০৪৫, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক