৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:২০ এএম BDST banglanew24
17 Jun 2012   09:49:43 AM   Sunday BdST
E-mail this

রংপুর শহরে অর্ধদিবস হরতাল চলছে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছা সেবকদলের ডাকা রোববারের অর্ধদিবস হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি রংপুর শহরে।

সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র রংপুর শহরে পালিত হবে।

সরেজমিন দেখা যায়, শহরের প্রধান সড়কের পাশের দোকান-পাট বন্ধ থাকলেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শহরের স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা রয়েছে এবং এতে লোকসমাগমও রয়েছে অন্যান্য দিনের মতো স্বাভাবিক।

রংপুর রেলস্টেশন মাস্টার আব্দুল কালাম জানান, সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিনটি ট্রেন নির্দিষ্ট সময়ে রংপুর রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গ্রাউন্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করেন এ তিনদলের নেতা-কর্মীরা। কিন্তু পুলিশি বাধার কারণে মিছিল করতে না পেরে তারা আবার কার্যালয়ে ফিরে যান।

অপরদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সেচ্ছাসেবক দলের সভাপতি ও রংপুরের সন্তান হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমের মুক্তির দাবিতে বিএনপির এ তিনটি সহযোগী দল রোববার রংপুর শহরে অর্ধ বেলা হরতালের ডাক দিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান