৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:১৩ পিএম BDST banglanew24
20 Jul 2012   06:00:18 PM   Friday BdST
E-mail this

জাহাঙ্গীরকে মুক্তি না দিলে ঈদের পর হরতাল: আব্দুস সালাম


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাহাঙ্গীরকে মুক্তি না দিলে ঈদের পর হরতাল: আব্দুস সালাম

ঢাকা: বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেছেন, ঈদের আগে রোজার মধ্যেই যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরকে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি না দিলে ঈদের পর উত্তরা থেকেই হরতাল শুরু করবে বিএনপি।

শুক্রবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ কখনো সোজা পথে চলে না। বাঁকা পথে চলে। তাই আমাদেরও বাঁকা পথে চলতে হবে।”

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “ঈদের আগেই যুবদল নেতা এসএম জাহাঙ্গীরকে মুক্তি দিন। যদি তাকে মুক্তি দেওয়া না হয়, ঈদের পর উত্তরা থেকেই হরতাল শুরু করবে বিএনপি।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদলের ঢাকা মহানগর উত্তরের মামুন হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান