৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:১৩ পিএম BDST banglanew24
18 Feb 2013   07:21:53 PM   Monday BdST
E-mail this

যশোরে মানবপাচার মামলা পর্যবেক্ষণে টিম গঠন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যশোরে মানবপাচার মামলা পর্যবেক্ষণে টিম গঠন
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে মানবপাচার মামলার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও গোয়েন্দা পুলিশের(ডিবি) পরিদর্শকের সমন্বয়ে এ টিম গঠিত হয়েছে।

মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর আলোকে রাইটস যশোরের কার্যক্রম নিয়ে সোমবার দুপুরে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

জেলার পুলিশ সুপারের নির্দেশে ওই টিম গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান তোতা ও মানব পাচার প্রতিরোধ-দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শরীফ নূর মো. আলী রেজা।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক জানান, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে রাইটস যশোর মানব পাচার প্রতিরোধে কাজ করে চলেছে।

২০১২ সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বলবৎ হওয়ার পর রাইটস এর আলোকে পাচার মামলার সঠিক তদন্ত ও অভিযোগপত্র প্রণয়ন এবং বিচারিক প্রক্রিয়ার গুণগত মান উন্নয়নে নতুন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ লক্ষ্যে বিচারক, আইনজীবী, সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পৃথক পৃথক অ্যাডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়েছে।  

মানব পাচার প্রতিরোধে এবং এ সংক্রান্ত মামলার সঠিক তদন্ত ও বিচারকাজ নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ লক্ষে যশোরের পুলিশ সুপার একটি অফিস আদেশও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়েছেন।

এর মধ্যে রয়েছে, মনিটরিং টিম গঠন, পাচার মামলা তদন্তের জন্য প্রত্যেক থানায় একজন করে চৌকস পুলিশ কর্মকর্তা নিযুক্ত, পাচার মামলা তদন্ত ও প্রতিবেদন প্রণয়নকালে স্পেশাল পিপির সঙ্গে আলোচনা ও সমন্বয় ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান