৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:০৬ এএম BDST banglanew24
21 Jun 2012   07:37:24 PM   Thursday BdST
E-mail this

জাতীয় শ্যুটিংয়ে সাবরিনার দ্বিতীয় স্বর্ণপদক


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইএফআইসি ব্যাংক ২৬তম জাতীয় শ্যুটিংয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন সাবরিনা সুলতানা। নারীদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণ জেতার পর বৃহস্পতিবার ৫০ মিটার রাইফেল প্রোনেও স্বর্ণ জেতেন ঢাকা রাইফেল ক্লাবের এই শ্যুটার।

বৃহস্পতিবার গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে ৫৭৮ স্কোর করেন সাবরিনা। এই ইভেন্টে ৫৭৫ স্কোর করে রৌপ্যপদক জেতেন একই ক্লাবের শারমিন শিল্পা। এছাড়া নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার ৫৫৫ স্কোর করে ব্রোঞ্জপদক জেতেন।

নারীদের ২৫ মিটার স্পোর্ট পিস্তলে ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান ৫৪০ স্কোর করে স্বর্ণপদক জিতেছেন। এই ইভেন্টে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের কানিজ চৌধুরী সুইটি ৫২৩ স্কোর করে রৌপ্যপদক এবং ৫১৯ স্কোর করে ব্রোঞ্জ জেতেন ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম।

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ৬৬৫.৮ স্কোর করে স্বর্ণপদক জেতেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের ইকবাল হোসেন। এই ইভেন্টে ৬৬৫.৪ স্কোর করে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিংহ রৌপ্যপদক এবং ৬৫৪.৬ স্কোর করে সাভার সেনা শ্যুটিং ক্লাবের রায়হানুল ইসলাম ব্রোঞ্জপদক জেতেন।

স্কিট ইভেন্টে ১৩২ স্কোর করে স্বর্ণপদক জেতেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরুদ্দিন সেলিম। এই ইভেন্টে ১৩০ স্কোর করে গুলশান শ্যুটিং ক্লাবের ইকবাল ইসলাম রৌপ্যপদক এবং ১১৫ স্কোর করে ব্রোঞ্জপদক জেতেন পাবনা রাইফেল ক্লাবের অয়ন বনিক।

শুক্রবার নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ও জুনিয়র প্রতিযোগিতা এবং পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্ট হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘন্টা, জুন ২১, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান