৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:১২ এএম BDST banglanew24
01 Oct 2012   05:22:25 PM   Monday BdST
E-mail this

শারমিন সুলতানার কবিতা

স্থিরচিত্র


শারমিন সুলতানা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্থিরচিত্র শারমিন সুলতানার কবিতা

স্থিরচিত্র

আর সহ্য হচ্ছে না কিছুতেই বিবর্ণ মানবিক বিপর্যয়ের এতো উৎসব
 
যদিও বুদ্ধের আগুনে পুড়ে যাওয়া কিংবা
পাশের বাড়িতে খুন হওয়া মানুষগুলো
কেবলই সংবাদ!
 
আর সহ্য হচ্ছে না কিছুতেই বিবর্ণ মানবিক বিপর্যয়ের এতো উৎসব
 
যদিও বোধের ব্যথায় আমাদের কণ্ঠ ও শব্দ  
যাতনার ঝালে যতোটা উন্মুখ
চেতনার জ্বলজ্বলে বারুদে
ততোটা দুরন্ত নয়!
 
আর আমরা যে বেঁচে আছি। আর এই বেঁচে থাকা আমাদের মধ্যে কোনো অনুভূতির জন্ম দিতে অপারগ আজ। এই সত্যের সাথে মুখোমুখি বসে আমরা। আত্মমৈথুন্যের প্রতিচ্ছবি। এর চেয়ে নগ্ন কুপমণ্ডুকতা মানুষের ইতিহাসে আর কখনো কি এসেছিল আগে?এই প্রশ্নের দিকে তাকিয়ে পাহাড়িফুলের মাতাল গন্ধলতা দুলে ওঠে। মৃত্তিকার বর্ণহীন  প্রদেশ থেকে লতিয়ে ওঠে হওয়া। দিগন্তের দিকে তাকিয়ে মেঘেরা মুখ লুকিয়ে ফিরে যাচ্ছে মানুষের আকাশ থেকে। অথচ একটাও হাত নেই যে এঁকে রাখবে রংধনু। এঁকে দিবে দ্রোহ ....

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান