৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:০৭ এএম BDST banglanew24
12 Jul 2012   09:30:45 PM   Thursday BdST
E-mail this

ফ্লাক্সের জন্য মামার হাতে ভাগনি খুন, গ্রেফতার ১


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভেঙে ফেলা একটি ফ্লাক্স ফেরত চাওয়ায় মামার হাতে প্রাণ গেল বিবি জোলেখার(২৩)। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার নিহত জোলেখার বাবা নুরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত শ্যালক মোজাহের মিয়াসহ ৫ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করার পর বিকালে মোজাহেরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, মাস খানেক আগে জোলেখার কাছ থেকে ব্যবহারে জন্য একটি ফ্লাক্স নিয়ে যান তার মামা মোজাহের। ব্যবহার করতে নিয়ে ফ্লাক্সটি ভেঙে ফেলেন তিনি। এরপর জোলেখা ফ্লাক্সটি ফেরত চাইলে মোজাহের দিতে অস্বীকৃতি জানান।

তিনি জানান, কয়েকদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের সঙ্গে দেখা হলে জোলেখা আবারো ফ্লাক্সটি ফেরত চান। মোজাহের ফেরত দিতে পারবেন না বলে জানালে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়।

এরপর বুধবার একই বিষয় নিয়ে আবার ঝগড়ায় লিপ্ত হন তারা। ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে ভাগনি জোলেখার মাথায় আঘাত করেন মোজাহের। জোলেখাকে ওই দিন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার জোলেখার মৃত্যু হয়।

লিয়াকত জানান, নিহত জোলেখা ফড়িকছড়ি উপজেলার ১০নম্বর সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

জোলেখার স্বামী জামাল হোসেন প্রবাসে থাকায় তিনি বাপের বাড়িতেই থাকতেন।  

মামলায় মোজাহের ছাড়াও তার স্ত্রী, এক ভাইকেও আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘন্টা, জুলাই ১২, ২০১২
এমইউ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান