ঢাকা : রেকর্ড ডেটের পর পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬টি কোম্পানির শেয়ারের স্বাভাবিক লেনদেন বুধবার থেকে আবার শুরু হবে।
কোম্পানিগুলো হচ্ছে - সামিট অ্যালায়েন্স পোর্ট, ওশান কন্টেইনার, তিতাস গ্যাস, মুন্নু সিরামিকস, জেমিনি সি ফুড ও হাক্কানী পাল্প।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেট থাকার কারণে আজ মঙ্গলবার এ ছয়টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল। কোম্পানিগুলোর শেয়ার গত ২১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট : সামিট অ্যালায়েন্স পোর্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ওশান কন্টেইনার : ওশান কন্টেইনার কোম্পানি দু’টির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
তিতাস গ্যাস : তিতাস গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরে মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৩০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
মুন্নু সিরামিকস : মুন্নু সিরামিকস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির চলতি অর্থ বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
জেমিনি সি ফুড : জেমিনি সি ফুড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চলতি অর্থ বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
হাক্কানী পাল্প : পুঁজিবাজারের তালিকাভুক্ত হাক্কানি পাল্প কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বাংলাদেশ সময় : ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও সোহেল রহমান, সিনিয়র নিউজরুম এডিটর eic@banglanews24.com