৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:১৯ পিএম BDST banglanew24
16 Sep 2012   11:58:54 AM   Sunday BdST
E-mail this

কেন্দ্রের সরকার কাজ করছে আমেরিকার পুঁজিপতিদের হয়েঃ মানিক সরকার


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): কেন্দ্রের ইউপিএ সরকার কাজ করছে আমেরিকার পুঁজিপতিদের হয়ে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার শনিবার সন্ধ্যায় মহাকরণে এ অভিযোগ করেন।

এদিন তিনি খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে তার প্রতিক্রিয়া দিচ্ছিলেন। এর আগে শুক্রবার কেন্দ্রীয় সরকার দেশের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিয়ে দিয়েছে।

মানিক সরকার এদিন বলেন, “কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাতে তিনি অবাক এবং হতাশ। সরকারের এ সিদ্ধান্তে দেশের বাজার এখন দখল করে নেবে বিদেশি পুঁজিপতিরা। এতে দেশের বা রাজ্যের কোন লাভ হবে না। দেশের ২০ কোটি মানুষ খুচরো ব্যবসার সঙ্গে জড়িত।”

সরকারের এ সিদ্ধান্তে তাদের রুজি-রুটির উপর আক্রমণ আসবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “সরকার এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বহুজাতিক সংস্থাগুলোর অঙ্গুলিহেলনে। কংগ্রেসের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তারা তাদের শ্রেণি দৃষ্টিভঙ্গী থেকেই সিদ্ধান্ত নিয়েছে।”

এদিন বিমান পরিষেবায় ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগেরও সমালোচনা করেন মানিক সরকার। এর বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনের কথাও বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান