ঢাকা: সীমান্তে হত্যাসহ দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চ। সরকারের প্রতি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান দলটির।
মঙ্গলবার গণতান্ত্রিক বাম মোর্চার এক বিবৃতিতে সীমান্তে বি এস এফ কর্তৃক অব্যাহত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশকে চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখে ইতিমধ্যে পুরো দেশকে একটা কারাগারে পরিণত করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই কারাগারের পাহারাদারী করতে গিয়ে এখন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ একের পর এক বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার এর কোনো প্রতিবাদ করেনি।
ভারত সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর