৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:৪৩ এএম BDST banglanew24
11 Sep 2012   06:02:52 PM   Tuesday BdST
E-mail this

শাহ আবদুল করিমের মৃত্যু বার্ষিকীতে চ্যানেল টুয়েন্টিফোরে ‘শিকড়’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহ আবদুল করিমের মৃত্যু বার্ষিকীতে চ্যানেল টুয়েন্টিফোরে ‘শিকড়’

ঢাকা: শাহ আবদুল করিমের জীবনভিত্তিক  প্রামাণ্যচিত্র ‘শিকড়’ ১২ সেপ্টেম্বর (বুধবার) বাউল সম্রাটের মৃত্যু বার্ষিকীতে চ্যানেল  টুয়েন্টিফোরে সম্প্রচার করা হবে।

বাউলের জীবনের নানা দিক তুলে ধরে শিকড় নির্মিত হয়েছে।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা   ফরুক মেহেদী। এ সম্পর্কে নির্মাতা ফারুক মেহেদী বাংলানিউজকে বলেন, শিকড় বানিজ্যিকভাবে বাজারজাত করা হয়নি। তবে অসংখ্য বাউলভক্তের আগ্রহের কারণেই চ্যানেল টুয়েন্টিফোর কর্তৃপক্ষ তা প্রচারের উদ্যোগ নিয়েছে।
 
বুধবার দুপুর ১টা ৫মিনিটে শিকড় সম্প্রচার করা হবে।

এর আগে প্রামান্যচিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি উৎসবে অংশ নেয়।

সার-সংক্ষেপ: সুনামগঞ্জের দিরাই  উপজেলার উজানধল নামের অনগ্রসর  জনপদে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন চারণ কবি বাউল শাহ  আবদুল করিম। নিত্য অভাব-অনটন ও চরম দারিদ্রের পাশাপাশি সমাজের নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তিনি নিজেকে প্রসিদ্ধ এক বাউল কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বলতে গেলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সৃষ্টি করেছেন নির্মল জীবনবোধের অসামান্য গান ও গীতিকবিতা।

প্রায় এক শতাব্দী ধরে তিনি শত শত গান লিখে মানুষের মনের ভেতরে জীবন কিংবদন্তী হয়ে বেঁচেছিলেন। তার গানের স্বীকৃতিস্বরুপ ২০০১ সালে পেয়েছেন একুশে পদক। এছাড়া ছোট-বড় অংসংখ্য পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, ১১ সেপ্টম্বর, ২০১২
টিএইচ/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান