১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:০৬ এএম BDST banglanew24
30 Jul 2012   02:05:17 AM   Monday BdST
E-mail this

শ্যুটিংয়ে যুক্তরাষ্ট্রের রেকর্ড


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্যুটিংয়ে যুক্তরাষ্ট্রের রেকর্ড

লন্ডন: শ্যুটিংয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পদক লড়াই চলছে। স্কিট শ্যুটিংয়ে যুক্তরাষ্ট্রের নারী শ্যুটার কিম রোডে স্বর্ণ পদক জিতেছেন।

গত পাঁচ অলিম্পিকে শ্যুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণ পদক পেয়েছে যুক্তরাষ্ট্র। আর তা হয়েছে একজন নারী শ্যুটারের হাত দিয়ে। বেইজিং অলিম্পিকে রৌপ্য জয়ী এই নারী সাত শট আগেই স্বর্ণ নিশ্চিত করেন।

৩৩ বছর বয়সী এই শ্যুটার অলিম্পিকে তৃতীয় স্বর্ণ পদক জিতেছেন। আগে ১৯৯৬ ও ২০০৪ সালে ডাবল ট্রাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকেও একটি ব্রোঞ্জ পদক আছে তার। ডাবল ট্রাপ থেকে বাদ পড়ার পরই তিনি স্কিট শ্যুটিংয়ে আসেন। নতুন ইভেন্টে নিজেকে শুধু মানিয়েই নেননি অলিম্পিক পদকও জিতলেন।

দ্বিতীয় হয়েছেন চীনের ওয়েল নিং। স্লোভাকিয়ার ড্যাঙ্কা বার্তেকোভা তৃতীয় হয়েছেন।

এর আগে নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জেতেন চীনের গুও ওয়েনজুন। দ্বিতীয় ফ্রান্সের গবারভিলে সেলিনে। তৃতীয় ইউক্রেনের কোস্তেভিচ ওলেনা।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এসএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান