ওহিও: সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে ও জকোভিচ হারান মারিন সিলিচকে।
সুইস তারকা ফেদেরার ৬-৩ ও ৭-৬ (৭/৪) গেমে জেতেন ফিশের বিপক্ষে। শীর্ষ চারে ফেদেরার মুখোমুখি হবেন স্বদেশী স্টানিলাস ওয়ারিঙ্কোর। স্টানিলাস ২-৬, ৭-৬ (৭/৫) ও ৬-৪ গেমে হারান কানাডার মিলোস রাওনিচকে। এছাড়া সেমফিাইনালে উঠেছেন সাবেক বিশ্বসেরা জকোভিচ। সার্বিয়ান তারকা ৬-৩ ও ৬-২ গেমে হারান ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে। সেমিফাইনালে জকোভিচ খেলবেন হুয়ান মার্টিন দেল পোর্তোর বিপক্ষে।
এদিকে মেয়েদের বিভাগে হোঁচট খেয়েছেন সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্রে তারকাকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির আনগেলিকু কারবার। তবে শীর্ষ চারে উঠেছেন বড় বোন ভেনাস উইলিয়ামস। তিনি ৬-২, ৬-৭ (২/৭) ও ৬-৪ গেমে জেতেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সিজি