৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:০০ পিএম BDST banglanew24
29 May 2012   06:36:58 AM   Tuesday BdST
E-mail this

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবীণ রাজনৈতিক নেতারা

সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : দেশে সাম্প্র্রদায়িক সংঘাত সৃষ্টির তৎপরতা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করলেন প্রবীণ দুই রাজনীতিক নেতা। এরা হচ্ছেন, সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের নেতা ও কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি অজয় রায় এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা ও গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্রাচার্য্য।

জামায়াত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির করতে মাঠে নেমেছে বলে তারা প্রধানমন্ত্রীর কাছে মত তুলে ধরেছেন। 

চট্রগ্রামের হাটহাজারি, সাতক্ষীরা, ভোলাসহ দেশের কয়েকটি স্থানের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে তারা প্রধানমন্ত্রীকে বলেন, হিন্দু-মুসলমানদেরকে সংঘাতের মুখোমুখি দাঁড় করাতে ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়া হচ্ছে। এজন্য এসব ষড়যন্ত্রকারীরা হিন্দু মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির এমনকি মসজিদেও হামলার কৌশল বেছে নিয়েছে।

রোববার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করার পর এসব কথা বাংলানিউজকে জানিয়েছেন পংকজ ভট্রাচার্য্য।

এসময় তারা প্রধানমন্ত্রীকে চট্রগ্রাম, সাতক্ষীরা, ভোলাসহ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনাস্থলগুলো ঘুরে আসা অভিজ্ঞতার কথা জানান। এবং বলেন, তারা জানতে পেরেছেন এটা জামায়াতের গভীর ষড়যন্ত্রেরই অংশ। আত্মরক্ষার জন্য জামায়াত জন্য কৌশলে এ সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে।

এক্ষেত্রে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে তাদেরকে হিন্দুদের প্রতি ক্ষুব্ধ করে তোলার জন্য মসজিদে হামলা করানো হয়েছে।

তারা প্রধানমন্ত্রীকে আরো বলেন, এসব ঘটনার পেছনে জামায়াতের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় তারা আধুনিক অস্ত্র-শস্ত্র ও গানপাউডার ব্যবহার করেছে। এ ধরণের ঘটনা আরো ঘটার যথেষ্ট আশঙ্কা আছে।

“সামাজিক আন্দোলনের পক্ষ্যে আমরা প্রধানমন্ত্রীকে এসব কথা জানিয়েছি,” পঙ্কজ বলেন বাংলানিউজকে।

প্রধানমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং কিছু কিছু তারও জানা আছে বলে জানিয়েছেন বলেও জানান তিনি। 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ভেতর থেকেও কেউ কেউ এসব ঘটনায় জড়িয়ে পড়ছে এমন কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এই দুই নেতা। চট্রগ্রাম এবং সাতক্ষীরার ঘটনায় মহাজোটের শরিক জাতীয় পার্টির লোকেরাও জড়িত ছিলো বলে তারা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন।

শুধু বাইরের শক্তি নয় ভেতর থেকে কোনো ষড়যন্ত্র যাতে হতে না পারে সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আপনারাও সতর্ক থাকুন। ষড়যন্ত্র এর চেয়ে গভীর হতে পারে।

বাংলাদেশ সময় ০৬৩৫ ঘন্টা, মে ২৮, ২০১২
এসকে/সম্পাদনায়: মাহমুদ মেনন, হেড অব নিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান