ঢাকা: চট্টগ্রামে আয়োজিত জাতীয় টেবিল টেনিসের মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সোমা ও রুমি জুটি।
শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বৈতের ফাইনালে সোমা ও রুমি জুটি ৩-১ সেটে পরাজিত করেন স্নিগ্ধা ও শারমিন জুটিকে।
শনিবার মহিলা একক, মিশ্র দ্বৈত ও পুরুষ দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এএইচবি/এফএইচএম