৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:৪৭ পিএম BDST banglanew24
07 Aug 2012   09:32:59 PM   Tuesday BdST
E-mail this

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন হামিদ আনসারি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন হামিদ আনসারি

ঢাকা: পুনরায় ভারতের উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭৫ বছর বয়সী হামিদ আনসারি। ভারতের চতুর্দশ  উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি হিসেবেও এর আগের মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপ-রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন আনসারি। তার আগে শুধুমাত্র দার্শনিক ড. রাধাকৃষ্ণণ এ মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিজয়ী হওয়ার পথে হামিদ আনসারি ভোট পান ৪৯০টি। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট এনডিএ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং পান ২৩৮ টি ভোট। আটটি ভোট বাতিল হয়।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার ৭৮৮ জন সদস্য ভোট প্রয়োগ করেন। আনসারির পোলিং ম্যানেজার ভোটের আগে জানিয়েছিলেন তারা কমপক্ষে ৫শ’ ভোট পাওয়ার আশা করছেন। তবে শেষ পর্যন্ত ৪৯০টি ভোট পেতে সক্ষম হন তারা। তবে  জয়লাভের জন্য  ৩৯৬ টি ভোটই যথেষ্ট ছিলো হামিদ আনসারির জন্য।

আনসারির প্রার্থিতাকে সমর্থন জানায় ক্ষমতাসীন জোটের সব শরিক। এছাড়া মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং লালু প্রসাদ যাদবের আরজিপিও সমর্থন দেয় তাকে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর;  জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান