বাংলাভিশনে প্রচারিত ‘লেডিস ফার্স্ট’ ধারাবাহিক নাটকে ২৩ সেপ্টেম্বর প্রয়াত অভিনেতা দীলিপ চক্রবর্তীর অভিনীত অংশ প্রচার করা হবে।
এ পর্বে নাটকের বিভিন্ন অংশ প্রচার করার মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি ‘লেডিস ফার্স্ট’- এর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন। আগামী কয়েকটি পর্বে তাকে দেখা যাবে।
‘সন্তানের উপার্জিত আয়ে বৃদ্ধ বাবা-মার আইনি অধিকার চাই’ শ্লোগান নিয়ে বাংলাভিশনের ধারাবাহিক নাটক ‘লেডিস ফার্স্ট’। ফজলুল হক আকাশের রচনা ও এস এ হক অলিকের পরিচালনায় এই পর্বটি বাংলাভিশনে প্রচারিত হবে ২৩ সেপ্টেম্বর রাত ৮টা ১৫ মিনিটে।
নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, সমু চৌধুরী, গোলাম ফরিদা ছন্দা, রিচি সোলায়মান, রওনক হাসান, নোভা, হোমায়রা হিমু, আলভী, পুতুল, শিরিন আলম, সঞ্জীব আহমেদ, শাহরিয়ার শুভ, তুষার খান, চিত্রলেখা গুহ, শোয়েব, রওনক, নাসিম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাভিশনে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে ‘লেডিস ফার্স্ট’।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর