১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
26 Aug 2012   03:09:12 PM   Sunday BdST
E-mail this

গাজীপুর-৪ উপনির্বাচন

৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ গাজীপুর-৪ উপনির্বাচন

ঢাকা: গাজীপুর-৪ নির্বাচনী এলাকায় (কাপাসিয়া) প্রার্থীদের, পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ব্যানারসহ সব ধরনের প্রচার সামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

তিনি বলেন, ``এরই মধ্যে যারা প্রচার সামগ্রী অপসারণে ব্যর্থ হবেন, কমিশন তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচন নীতিমালা-২০০৮ অবশ্যই মানতে হবে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তার প্রর্থিতা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ``

শাহনেওয়াজ এসময় আরও বলেন, ``প্রার্থীদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতদিনের সম্পৃক্ততা রয়েছে, তা পর্যবেক্ষণ করবে কমিশন। কোনো প্রার্থী যদি তিন বছরের কম কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন এবং সে বিষয়ে যদি কমিশনের কাছে অভিযোগ আসে, তাহলে কমিশন তার প্রার্থিতা বাতিল করবে।``

এ নির্বাচনে বিশেষ কোনো বাহিনী নিয়োগের প্রয়োজন হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
আরএম/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান