৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:২৭ এএম BDST banglanew24
29 Jul 2012   08:02:32 PM   Sunday BdST
E-mail this

মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি

মাছরাঙা টেলিভিশনের প্রথম বর্ষপূর্তি ৩০ জুলাই সোমবার। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেলটি। এতে থাকছে গান, আড্ডা, নাটক, ফান শোসহ নানা আয়োজন।

‘রাঙাতে এলো মাছরাঙা’ শ্লোগান নিয়ে গত বছরের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা শুধু একটি পাখি নয়, নদীমাতৃক বাংলাদেশের উচ্ছ্বলতা ও চঞ্চলতার প্রতীক। যাত্রালগ্ন থেকে চ্যানেলটি তার অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের উচ্ছ্বলতা ও চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করে। বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে এর নানামাত্রিক আয়োজন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

বর্ষপূতি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করছে মাছরাঙা টেলিভিশন। সকাল ৬ টা থেকে ৭ টা পর্যন্ত নিয়মিত অনুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’-এ এদিন গান পরিবেশন করবেন সৈয়দ আবদুল হাদী, ফরিদা পারভীন, সাদি মহম্মদ, ফাতেমা তুজ জোহরা এবং রফিকুল ইসলাম। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত দেশের খ্যাতিমান ব্যক্তি ও বিশিষ্টজনদের নিয়ে থাকবে বিশেষ ‘রাঙা সকাল’।

 দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে রাজনীতি, নাটক, চলচ্চিত্র, ক্রীড়া ও সংগীতাঙ্গনের অতিথিদের সঙ্গে আড্ডা আর গান। মোস্তফা জামান আব্বাসী, মিতা হক, খায়রুল আনাম শাকিল, তানভীর আলম সজীব প্রমুখ শিল্পী গান পরিবেশন করবেন।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে থাকবে নাভিদের উপস্থাপনায় বিশেষ ফান শো ‘বর্ষফূর্তি’। রাত আটটায় প্রচারিত হবে মাজহারুল হক পিন্টুর রচনা ও আবুল হোসেন খোকনের পরিচালনায় বিশেষ নাটক ‘মক্কেল’। এতে অভিনয় করেছেন মাছরাঙা টেলিভিশনের কর্মীরা। রাত এগারোটায় সরাসরি গানের অনুষ্ঠান ‘রাঙা রাত’-এ গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর।

বাংলাদেশ সময় ১৯৩০, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান