৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:৪৩ পিএম BDST banglanew24
05 Jul 2012   06:46:49 PM   Thursday BdST
E-mail this

পাক সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে ন্যাটোর রসদবাহী ট্রাক


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাক সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে ন্যাটোর রসদবাহী ট্রাক

ঢাকা: নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ন্যাটোর রসদবাহী প্রথম ট্রাক পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করেছে। গত বছরের নভেম্বর মাসে ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকে রসদ সরবরাহের পথটি বন্ধ রাখে পাকিস্তান।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করা পর্যন্ত আফগানিস্তানে রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান। দীর্ঘ সাতমাস পর যুক্তরাষ্ট্র ক্ষমাপ্রার্থনা করলে অবশেষে বুধবার পাকিস্তান সরবরাহ পথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয়।

পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বৃহস্পতিবার পাকিস্তান-আফগানিস্তানের চমন সীমান্ত দিয়ে ন্যাটোর রসদবাহী কমপক্ষে দু’টি ট্রাক আফগানিস্তানে প্রবেশ করে। করাচি বন্দরে আরও অনেক ট্রাক পাকিস্তানি কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

পাকিস্তান সরবরাহ রুটটি খুলে দেওয়ায় এখন আফগানিস্তানে রসদ পরিবহন করা ন্যাটোর জন্য অনেক সহজসাধ্য হয়ে গেলো। নিষেধাজ্ঞার কারণে এতদিন মধ্য এশিয়ায় অবস্থিত বিভিন্ন দেশের মাধ্যমে আফগানিস্তানে রসদ পৌঁছাতে হতো। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সহজেই তাদের সাজ সরঞ্জাম আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে পারবে। উল্লেখ্য আগামী বছরের মধ্যেই আফগানিস্তান ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র।

রুট পুনরায় খুলে দেওয়া প্রসঙ্গে পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্যভূক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতেই তারা এ পদক্ষেপ নিয়েছে। এদিকে সরবরাহ পথ খুলে দেওয়ায় যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিশ্রুত ১শ’ কোটি ডলার বরাদ্দ দেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সরবরাহ রুট খুলে দেওয়ার পাশাপাশি ন্যাটোর রসদবাহী ট্রাকের ট্রানজিট ফি না বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বর্তমানে ন্যাটোর রসদবাহী প্রত্যেক ট্রাক হতে ২৫০ ডলার পেয়ে থাকে পাকিস্তান। এর আগে গুজব ওঠে ট্রানজিট দিতে যুক্তরাষ্ট্রের কাছে ট্রাক প্রতি ৫ হাজার ডলার দাবি করেছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান