১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:১১ এএম BDST banglanew24
20 Jun 2012   06:00:45 PM   Wednesday BdST
E-mail this

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ এভিয়েশন একাডেমী


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ এভিয়েশন একাডেমী

ঢাকা: এয়ারলাইন পেশাজীবী ও এভিয়েশন বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে বাংলাদেশ এভিয়েশন একাডেমী (বিএএ) নামক আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালুর উদ্যোগ নিয়েছেন। একাডেমীর লক্ষ্য হবে বাংলাদেশ তথা সারাবিশ্বের এয়ারলাইন খাতে দক্ষ জনবল সংকট মোকাবিলা।

একাডেমীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠক্রমের ভিত্তিতে অভিজ্ঞ স্থানীয় প্রশিক্ষকরা নিয়মিত ক্লাস নেবেন।

একাডেমীর বিভিন্ন কোর্সে ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১ আগস্ট ক্লাস শুরু হবে।

বিশ্বের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের হিসাবমতে বাংলাদেশের বিমান চলাচল খাতের প্রবৃদ্ধি বার্ষিক ৯ শতাংশেরও বেশি। এই প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশে এ খাতে দক্ষ জনবলের সংকট রয়েছে। আর এ চিন্তা থেকেই যাত্রা শুরু করছে বাংলাদেশ এভিয়েশন একাডেমী (বিএএ)।

বাংলাদেশর এভিয়েশন একাডেমী প্রাথমিকভাবে প্রতিটি তিন মাস মেয়াদি ছয়টি কোর্স পরিচালনা করবে। এগুলো হলো, এয়ারলাইন স্ট্যান্ডার্ড গ্রুমিং, এয়ারলাইন সেলস অ্যান্ড মার্কেটিং, এয়ারলাইন রিজারভেশন অ্যান্ড টিকেটিং, এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেশন্স অ্যান্ড কাস্টমার সার্ভিসেস এবং ডেসটিনেশন অ্যান্ড হলিডে ম্যানেজমেন্টস।

বিএএ-এর অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট বিমান চলাচল বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “একাডেমির মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা এখন বিমান চলাচল খাতে ক্যারিয়ার গড়ার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমেও প্রশিক্ষণ দেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ১৭০২ ঘন্টা, জুন ২০, ২০১২
আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান