মাগুরা : গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এক কর্মশালার আয়োজন করে।
শনিবার দুপুর ১২টায় মাগুরা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ।
কর্মশালায় বক্তব্য রাখেন- চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জোয়ারদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, যুগ্ম জেলা জজ আব্দুস ছালাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ভূপতি রঞ্জন বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর রমেশ চন্দ্র সরকার প্রমুখ।
কর্মশালায় গরিব ও অসহায় মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বিশেষ করে দরিদ্র নারী ও শিশুদের সরকারিভাবে আইনগত সহায়তা দেওয়াসহ বিভিন্ন বিচারিক সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় জেলা জাজশিপের বিচারকবৃন্দ, সরকারি কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ১২, ২০১২
প্রতিবেদন: রূপক আইচ/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর