৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৩৭ পিএম BDST banglanew24
09 Jun 2012   05:45:02 PM   Saturday BdST
E-mail this

সাজঘরে সুশৃঙ্খল পরিবেশ পছন্দ পাইবাসের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাজঘরে সুশৃঙ্খল পরিবেশ পছন্দ পাইবাসের

ঢাকা: প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে সেভাবে বসা হয়নি রিচার্ড পাইবাসের। শনিবার সবাইকে নিয়ে একসঙ্গে বসেছিলেন। ছোটখাটো একটা ক্লাসও নিয়ে ফেলেছেন।  

পাইবাসের ক্লাসে যত না ক্রিকেট ছিলো তারচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ক্রিকেটের বাইরের বিষয়। তাই বলে ক্রিকেটের সঙ্গে যায় না; এমন কিছু নিয়ে তিনি আলোচনা করেন নি।

সাজঘরের পরিবেশ কেমন হবে, আউট হয়ে গেলে কতক্ষণ মন খারাপ থাকবে, সতীর্থদের পারস্পারিক সম্পর্ক, সাংবাদিকদের মোকাবেলা, দর্শক সমর্থকদের মানিয়ে চলা, শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলে ক্রিকেটারদের কাছ থেকে জানা গেছে। পাশাপাশি ক্রিকেটও আলোচানায় গুরুত্ব পেয়েছে।

ক্রিকেটারদের সঙ্গে কোচের পরিচিত হওয়ার উদ্দেশ্যে সবাই একসঙ্গে বসেন। সেখানে কোচ তার দর্শন এবং কি চান সে বার্তা দিয়ে দিয়েছেন খেলোয়াড়দের। কোচের ক্লাসে শুধু যে জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা ছিলেন তা নয়। ২৭ জনের প্রাথমিক স্কোয়াডের বাইরে থেকে শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান এবং রুবেল হোসেন যোগ দিয়েছেন।

কোচের পরিচিতি অনুষ্ঠানে একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো, সোহরাওয়ার্দী শুভকে ৩০ জনেও রাখেন নি জাতীয় দলের নির্বাচকরা। হঠাৎ করেই তিনি একেবারে অপাংতেয় হয়ে গেছেন। সে যাই হোক প্রথম দর্শনে নতুন কোচকে অনেকের ভালো লেগেছে। অলরাউন্ডার নাসির হোসেন বলেন, ‘দেখে তো ভালোই মনে হচ্ছে। তিনি যেভাবে আমাদের দেখতে চান তা আগে থেকে জানিয়ে দিলেন। একটি আদর্শ দল হয়ে উঠার জন্য যে জিনিসগুলো অপরিহার্য তার একটা ধারণা দিয়েছেন।’

মাশরাফি বিন মুর্তজাও মনে করেন পাইবাস একটা বড় পরিকল্পনা নিয়ে এসেছেন। তার এই বসার পেছনেও ভালো উদ্দেশ্য আছে। নড়াইল এক্সপ্রেসের মতে, ‘ক্রিকেট মাঠের খেলা হলেও বাইরের অনেক অনুসঙ্গ থাকে যেগুলো মেনে চলতে পারলে ভালো হয়। একটা ধারণা আজকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এগুলো আগেও আমাদের করতে হতো। আমার মনে হয় না কোচ যা বলছেন তা মেনে নিতে কারো সমস্যা হবে।’
 
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকী, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আগেই পরিচয় হয়েছে নতুন কোচের। এখন আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে অনেকের সম্পর্কে একেবারেই ধারণা নেই পাইবাসের। তিনি যাতে সহজে প্রত্যেককে চিনতে পারেন সে জন্য কেউ কেউ টি-শার্টের ওপর ছোট্ট করে নাম লিখে রেখেছেন। ব্যবস্থাটা ক্রিকেট পরিচালনা বিভাগ থেকেই করে দেওয়া হয়েছে।

আনামুল হক বিজয়, নাজমুল হোসেন, রুবেল হোসেন, জিয়াউর রহমানসহ প্রত্যেকে কোচের প্রশংসা করেছেন। আসলে তিনি কত বড় কোচ এবং কত ভালো মানুষ তা বোঝা যাবে কিছুদিন যাওয়ার পর। ক্রিকেটারদের সঙ্গে এখনও কাজ করার সুযোগ হয়নি তার। ১২ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করার আগে একদিন মাত্র অনুশীলন পাবেন পাইবাস। সোমবার অনুশীলন করে পরের দিন যাত্রা করবেন।

কোচের পরিচিতি অনুষ্ঠানে জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারও ছিলেন। প্রধান নির্বাচক আকরাম খান পারিবারিক ব্যস্ততায় আসতে পারেন নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান