দর্শকের সঙ্গে তারকার সরাসরি মেলবন্ধনের অনুষ্ঠান ‘সিটিসেল তারকা কথন’। চ্যানেল আইয়ের এই জনপ্রিয় লাইভ প্রোগ্রামটি ২০০৪ সালে যাত্রা শুরু করেছিল। এটিই দেশেই প্রথম ফোনো লাইভভিত্তিক প্রোগ্রাম। সময়ের পথ ডিঙিয়ে তারকা আর দর্শকদের মিলন ভেলায় ভাসতে ভাসতে দীর্ঘ নয় বছর পেরিয়ে এসেছে এই অনুষ্ঠানটি।
৯ম বর্ষপূর্তিতে সিটিসেল তারকা কথন অনুষ্ঠানের ২৩৪৭ তম পবটি একটু ভিন্নভার্বে প্রচারিত হয় তেজগাঁ’র চ্যানেল আই স্টুডিওতে। সিটিসেল তারকা কথন অনুষ্ঠানের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ২১ মে সোমবার দুপুরে চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর বার্তা সম্পাদক শাইখ সিরাজ, সিটিসেলের হেড অফ কর্পোরেট রিলেশন এন্ড পাবলিক কমিউনিকেশন তাসলিম আহমেদ।
এছাড়াও বিভিন্ন সময় অনুষ্ঠানে অংশগ্রহনের অনুভূতি প্রকাশ করেন সংগীত শিল্পী রিজিয়া পারভিন, বরেন্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রোকেয়া হাসিন, ফুটবল তারকা আমিনুল ইসলাম, অভিনয় শিল্পী সোহানা সাবা, নৃত্যশিল্পী লিখন, বিট টপ মডেল হাসিন। অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তারকাদের সাথে সাধারন মানুষের মেলবন্ধন ঘটাতে চেয়েছি। আজকে ৯ম বর্ষপূর্তিতে এসে মনে হচ্ছে এক্ষেত্রে আমরা অনেকটাই সফল হয়েছি। সিটিসেল তারকা কথন অনুষ্ঠানে আমরা দর্শকদের এতো অংশগ্রহন পায় যা আমাদেরকে এগিয়ে যাবার প্রেরণা যোগায়। মানুষ এই অনুষ্ঠানটির মাধ্যমে তার প্রিয় মানুষটির নানাদিক সম্পর্কে জানতে পারছে।
সংবাদ সম্মেলনে অনেকে অভিযোগও করেন যে অনুষ্ঠানের ফোন এতো ব্যস্ত থাকে যে ফোন করে প্রিয় তারকার সাথে কথা বলা যায় না। সিটিসেলের হেড অফ কর্পোরেট রিলেশন এন্ড পাবলিক রিলেশন তাসলিম আহমেদ চ্যানেল আই এর বার্তা সম্পাদক শাইখ সিরাজের কাছে অনুষ্ঠানের সময় বাড়ানোর অনুরুধ করলে শাইখ সিরাজ বলেন প্রিয় মানুষের সাথে কথা অল্প সময় হলেই ভাল। পরে ইয়ামী ইয়ামী’র পাঠানো কেক কেটে ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদযাপন করেন তারকা এবং চ্যানেল আই কর্তপক্ষ।
বাংলাদেশ সময় ১৬৫০, মে ২১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।