৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:০৫ পিএম BDST banglanew24
21 Jan 2013   04:48:00 PM   Monday BdST
E-mail this

ইতিহাদ এয়ারওয়েজের নতুন গন্তব্য আমস্টারডাম


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইতিহাদ এয়ারওয়েজের নতুন গন্তব্য আমস্টারডাম

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবী থেকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে।

ইতিহাদ এয়ার নতুন কোড ইওয়াই৭৭ ও ইওয়াই৭৮ নিয়ে আগামী ১৫ মে থেকে নতুন এই রুটে ফ্লাইট শুরু করবে। এক্ষেত্রে নেদারল্যান্ডসের জাতীয় বিমান সংস্থা কেএলএমের কেএল কোড ব্যবহার করবে ইতিহাদ।

আবুধাবী ও আমস্টারডামের পথে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট কেএলএমের বর্তমান সেবার পরিপূরক হিসেবে কাজ করবে। আগামী গ্রীষ্মকাল থেকে কেএলএমও এ রুটে ইতিহাদ এয়ারের ইওয়াই কোড ব্যবহার করবে। এর ফলে আবুধাবী ও আমস্টারডাম রুটে ইতিহাদ এয়ারওয়েজ ও কেএলএমের দৈনিক বিমান পরিবহন সেবা দ্বিগুণ হবে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস হোগ্যান এবং কেএলএমের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হার্টম্যান আমস্টারডামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তারা উভয় বিমানসংস্থার মধ্যে সম্পাদিত কোডশেয়ার সংক্রান্ত (এক বিমানসংস্থার সঙ্গে অন্য বিমানসংস্থার সংযোগ ফ্লাইট) চুক্তির বিস্তারিত তথ্য এ সময়ে তুলে ধরেন।

তারা জানান, ইতিহাদ এয়ারওয়েজ ও কেএলএমের দৈনিক বিমান পরিবহন সেবা দ্বিগুণ করার ফলে আবুধাবী ও আমস্টারডামের মধ্যকার দ্বিমুখি পথের যাত্রীরা উপকৃত হবেন। একইভাবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া প্রভৃতি গন্তব্যের যাত্রীরাও উপকৃত হবেন।

এই পথে ইতিহাদ এয়ারওয়েজ দুই শ্রেণীবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। এতে ২২টি পার্ল বিজনেস ক্লাস ও ২৪০টি কোরাল ইকোনমি ক্লাসের সিট বা আসন থাকবে। এভাবে প্রতি সপ্তাহে দেশ দুটির রাজধানী শহরের মধ্যে দ্বিমুখি চলাচলে মোট আসনসংখ্যা দাঁড়াবে ৩ হাজার ৬শ ৬৮টি।

ইতিহাদ এয়ারওয়েজ এবং তার কৌশলগত অংশীদার এয়ার ফ্রান্স-কেএলএম বাণিজ্যিক উন্নয়ন ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ২০১২ সালে কোডশেয়ারের ভিত্তিতে একযোগে কাজ করার পরিকল্পনা ঘোষণা করে। এর ফলে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা ইতিহাদ এয়ারওয়েজের নেটওয়ার্ক বেড়ে সব মিলিয়ে ৩শ ৩৭টি গন্তব্যে বিস্তৃত হয়।
    
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৩
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান