বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক যশ চোপড়া ফিল্মে নাকি নিজের শেষটা দেখেই ফেলেছেন। অর্থা তার আপকামিং মেগা আইটেম ‘জব তক হ্যায় জান’ দিয়েই নাকি তিনি শেষ করবেন তার সিনেমা তৈরির গল্প।
বহুল প্রতীক্ষার এ ছবি ‘জব তক হ্যায় জান’ প্রথম গান ‘চ্যাললা’ প্রকাশ হয়েছে আজ। দারুণ স্পন্দনশীল এ গানটি লন্ডনের বিভিন্ন লোকেশন শ্যুটিং করা হয়েছে। শাহরুখ খান একটি গিটার প্লাগিং এর সাথে সাথে এ গানের শেষ দৃশ্যে ক্যাটরিনা কাইফকে দেখা যায়।
শাহরুখ খান নিজেও এই গান রিলিজের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি টুইটে লিখেছেন , সোমবারে এ গানটি প্রকাশের জন্য, যেহেতু এটার শ্যুটিং এর কাজ শেষ।
‘চ্যাললা’ গানটি করেছেন সূফি গায়ক রাব্বি শেরগিল। এ গায়ক ২০০৫ সালে ‘বুল্লি কি জানা‘ শিরোনামের গানটি করে
টপচার্টে ছিলেন। গানটি লিখেছেন গুলজার এবং মিউজিক কম্পোজ করেছেন এআর রহমান।
ছবিটি ১৩ নভেম্বর ‘দ্য ইয়াশ রাজ ফিল্মস প্রডাকশন’ থেকে মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মার মতো বিখ্যাত তারকারা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘন্টা, অক্টোবর ০১,২০১২ এমকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।