৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:২৮ পিএম BDST banglanew24
10 Aug 2012   04:05:05 AM   Friday BdST
E-mail this

‘নির্দলীয় নিরপেক্ষ সরকার, নইলে আন্দোলন’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া : বিএনপি’র আন্দোলনের মুখে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। একইভাবে এ সরকার যে অন্তর্বর্তী সরকারের কথা বলছে তা যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার অনুরূপ হয়, তাহলে বিএনপি আলোচনায় বসবে। মোটকথা নিরপেক্ষ সরকার দিতে হবে, নইলে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করা হবে।

বৃহস্পতিবার জেলার সদর উপজেলাধীন চাঁদমৌহা হাইস্কুল মাঠে গোকুল ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ কথা বলেন।

তিনি যে কোন মূল্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল করা হবে উল্লেখ করে বলেন, “সরকার বিরোধী দলকে দমনে যেভাবে মেতে উঠেছে এ অবস্থায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। সরকারের প্রতিহিংসা এমন পর্যায়ে চলে গেছে যে, বিরোধী দলের শীর্ষ নেতারাও সামান্য পরিমানে সম্মান পাচ্ছেন না।”

গোকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, মাফতুন আহম্মেদ খান রুবেল, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন, অ্যাডভোকেট জহুরুল আলম, মেহেদী হাসান হিমু, রাফিউল ইসলাম রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
টিএমএম / জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান