ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফিন্যান্স কোম্পানির শেয়ার বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে ব্লক ও অড লটে লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত(তিন কার্যদিবস) কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন চলবে। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জানুয়ারি।
উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১:১০ হারে রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন দিয়েছেন।
কোম্পানিটি বাজারে ৯২ লাখ ৪ হাজার ১৩৯টি সাধারণ শেয়ার ছেড়ে মোট ৯ কোটি ২০ লাখ ৪১ হাজার ৩৯০ টাকা উত্তোলন করবে। শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর