 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঝালকাঠি: ঝালকাঠিতে আতশবাজি তৈরি করার সময় তা বিস্ফোরিত হয়ে ইজিবাইক চালক আব্দুস সালামের (১৫) বামহাতের কব্জি উড়ে গেছে।
রমজানের চাঁদ দেখা উৎসব উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুলিশ লাইন সংলগ্ন কৃষ্ণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। সালাম কৃষ্ণকাঠী এলাকার ভাড়াটিয়া ফারুক খানের ছেলে।
তার মা শাহানাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক রেজানুর রহমান বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি হলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, রমজানের চাঁদ দেখা উৎসব উপলক্ষে শুক্রবার কৃষ্ণকাঠী এলাকার ভাড়াটিয়া ফারুক খানের ছেলে আব্দুস সালাম কয়েকজন সঙ্গীকে নিয়ে আতশবাজি তৈরি করছিলেন। এ সময় আতশবাজি বিস্ফোরিত হলে সালামের কব্জি উড়ে যায়।
তিনি জানান, সালামকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান