৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:০৩ এএম BDST banglanew24
29 Jul 2012   09:20:43 PM   Sunday BdST
E-mail this

নওগাঁয় সাংবাদিকদের ওপর হামলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর এলাকায় এক আদিবাসীর জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ সম্পর্কিত সংবাদ সংগ্রহ করতে গিয়ে  সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।

রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান,  মহাদেবপুর উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর মৌজায় আদিবাসী সম্প্রদায় শংকর রবিদাসদের প্রায় ৫০ শতক জমি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য শওকত আলী নামে এক ব্যক্তি ভুয়া দলিলমূলে দাবি করে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেন।

এ ব্যাপারে থানায় একটি মামলা হলে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই-এর প্রতিনিধি কায়েস উদ্দিনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যান।

এ সময় শওকত ও তার ছেলে গোলাম রসুলসহ তাদের লোকজন সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালান। তারা একুশে টেলিভিশন প্রতিনিধি মামুনুর রশিদ বাবুকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাবুর ক্যামেরা ছিনিয়ে নেয় তারা।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের মধ্যে গোলাম রসুল ও তার শ্বশুর মিজানুর রহমানকে আটক করে।  

এ ব্যাপারে জেলা প্রেসক্লাবের সভাপতি বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান