৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:১১ এএম BDST banglanew24
16 Jul 2012   04:27:06 PM   Monday BdST
E-mail this

``তোমরা দুই টাকা পাইলেই টেন্ডারবাজি করো!``


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
``তোমরা দুই টাকা পাইলেই টেন্ডারবাজি করো!``

ঢাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ``তোমরা কিছুটা আহাম্মক আছো, ধান্দাবাজি করো। দুই টাকা পাইলেই টেন্ডারবাজি করো!``

সোমবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে শেখ হাসিনার কারা-অন্তরীণ দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

তিনি ছাত্রলীগের উদ্দেশে বলেন, ``লেখাপড়া করো। জাতির জনকের আদর্শ ধারণ করে শেখ হাসিনার রাজনীতি করো। ধান্দাবাজি ছাইড়া দাও। সামান্য প্রলোভনে পা দিও না।``

তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনী হাতে নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের বলেন, ``এই বইটি পড়ে দেখ। বঙ্গবন্ধু কীভাবে রাজনীতি করতেন তা বুঝবে। তোমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বুকে ধারণ করো।``

তিনি বলেন, ``যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। ছাত্রলীগের বেশির ভাগ কর্মীই কোনো ধরনের বিশৃঙ্খলা করে না। তবে যারা করে তারা ঝরে পড়ে।``

তিনি আরও বলেন, ``জননেত্রীর (শেখ হাসিনা) নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ো না। নানা প্রলোভন আসবে। জাতির জনকের আদর্শ ধারণ করে শেখ হাসিনা ও তার পরিবারের রাজনীতি করতে হবে।``

তিনি স্মৃতিচারণ করে বলেন, ``১৯৬৬ সালে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম। আমি মেডিক্যালের ছাত্র হয়েও বিশ্ববিদ্যালয়ের সভাপতি হই।``

তিনি কৌতুক করে বলেন, ``তোমরা যখন ফোন দিয়ে বললে এই অনুষ্ঠানে আসতে হবে, তখন আর না করতে পারিনি। কেননা ৪৩ বছর পর ছাত্রলীগের কোনো অনুষ্ঠানে দাওয়াত পেলাম। আরও ৪৩ বছর পর যদি দাওয়াত পাই তাহলে তো আসতে পারবো না।``

তিনি বলেন, ``আমাদের দুটি ব্যর্থতা আছে। একটি হলো ২০০১ সালে যখন বিএনপি সরকার শেখ হাসিনার নিরাপত্তা তুলে নেয়, হাজার হাজার নেতাকর্মী তাকে নিরাপত্তা দিতে পারতাম। আরেকটি হলো, ২০০৭ সালের এই দিনে যখন জননেত্রী গ্রেফতার হলেন, তখন হাজার হাজার নেতাকর্মী তা প্রতিরোধ করতে পারতাম। কিন্তু আমরা তা করতে পারিনি। এসব ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।``

আলোচনাসভায় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

২০০৭ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। তাই এ দিনকে কারা-অন্তরীণ দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমএইচ/সম্পাদনা: ‍রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;                                                   জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান