১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:১২ এএম BDST banglanew24
01 Aug 2012   09:07:08 PM   Wednesday BdST
E-mail this

কূটনীতিকদের নিয়ে খালেদার ইফতার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কূটনীতিকদের নিয়ে খালেদার ইফতার

ঢাকা:ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে ইফতার করলেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রূপসী বাংলা হোটেলে তিনি এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার শুরুর আগে বিরোধী দলীয় নেতা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে কূটনৈতিক কোরের ডিন স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি প্রমুখ ইফতার করেন।

বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে ইফতার মাহফিলে আরও শরিক হন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমি কোরেশি ভারতের হাইকমিশনার পংকজ শরণসহ বৃটেন, চীন, জাপান, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মরক্কো, কুয়েত, কাতার, ব্রুনাই, ফ্রান্স, ইরান, ইরাক, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, ফিলিপাইন, নরওয়ে, নেপাল, ভুটান, ভ্যাটিকান সিটিসহ ৪৭ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।  

বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নসহ দাতাসংস্থাগুলোর ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরাও শরিক হন খালেদার ইফতারে।
 
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব.) ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান,আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান,  ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান,  শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. এম ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, গিয়াস কাদের (গিকা) চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলন, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের ইফতারে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অধ্যাপক মনিরুজ্জামান মিয়া ও অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে খালেদা আসেন ৬ টা ৩৫ মিনিটে। সব শেষে আসেন  ড্যান মজিনা। ইফতারের আগে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, সৌদি আরব ও পাকিস্তানের কূটনীতিকরা বিএনপিপ্রধান খালেদা জিয়ার পাশে আসন গ্রহণ করেন। 

এক কাতারে সাংবাদিক, সিকিউরিটি গার্ড ও কর্মচারিরা

ইফতার মাহফিলে সাংবাদিকদের বসানো হয় আলাদা কক্ষে। তাদের সঙ্গে বসেছিল চেয়াপারসনের স্পেশাল ফোর্স ও আগত অতিথিদের কর্মচারি ও গাড়িচালকরা। কূটনীতিকদের কক্ষে সাংবাদিকদের প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে আলোকচিত্রীদের ছবি তুলতে কিছু সময়ের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

বিএনপি চেয়ারপারসনের ইফতার মাহফিলে বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন তার মিড়িয়া উইং কর্মকর্তারা। অনলাইন ডেইলির এক সাংবাদিককে অনুষ্ঠানস্থল থেকে বের দেন তারা। এ সময় আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন তারা। প্রেস ইউংয়ের এক কর্মকর্তা এক রিপোর্টারকে  গালিগালাজও করেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান