৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:০৬ পিএম BDST banglanew24
26 May 2012   11:42:59 AM   Saturday BdST
E-mail this

নজরুল সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান ও এম এ মান্নান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নজরুল সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান ও এম এ মান্নান
ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলালিংকের পৃষ্টপোষকতায় জাতীয় কবি নজরুলের ১১৩তম জ্ন্মবার্ষিকী সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান ও এম এ মান্নানকে নজরুল পদকে ভূষিত করা হয়েছে।

শনিবার শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে নজরুল সঙ্গীতশিল্পী পরিষদ ২দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে রয়েছে আবৃত্তি, একক-দলীয় নজরুল সঙ্গীতের পাশাপাশি দলীয় নৃত্য পরিবেশনা। ৫ম বারের মতো নজরুলের জ্নবার্ষিকীর এ আয়োজনে পৃষ্টপোষকতা করছে বাংলালিংক।

‍উৎসবের উদ্বোধক খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী সৌরভ হোসেন পরে ফেরদৌসী রহমান ও এম এ মান্নানকে নজরুল পদক দিয়ে সম্মানিত করা হয়।তাদের হাতে তুলে দেওয়া হয় ৫০হাজার টাকার চেকও।
এছাড়া নজরুলচর্চায় নিবেদিত ২০টি জেলার ২০জনকে সম্মাননা জানানো হয়।  

অনুষ্ঠানে বাংলাংলিকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সিহাব আহমেদ বলেন, সাংস্কৃতিক প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম এ দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। ধারাবাহিকভাবে এ আয়োজনের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা, বাংলালিংকের কর্মকর্তা শিবলী সাদিক।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১২
এমআইএস/নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান