ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির ২ জন উদ্যোক্তা পরিচালক ও এক উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের কাছে থাকা শেয়ারের একটি অংশ বিক্রি সম্পন্ন করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ওয়ান ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শাহিদা আক্তার তার পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ লাখ, বিডি ফিন্যান্সের উদ্যোক্তা পরিচালক মো. ইউসুফ খান ২ লাখ ৮৫ হাজার ২৬০টি ও রহিম ট্রেডারস ৭ লাখ ৮৩ হাজার ৭২৮টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর