‘টোয়ালাইট’ খ্যাত হলিউডের এই সময়ের অন্যতম সফল জুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। চলচ্চিত্রের মতোই বাস্তব জীবনেও তাদের প্রেম কাহিনী এখন সবার জানা। ‘টোয়ালাইট’ সিরিজে অভিনয় করতে গিয়ে তারা একে অন্যের প্রেমে পড়েন, এমনটিই এতদিন জানা ছিল সবার। কিন্তু সম্প্রতি রবার্ট প্যাটিনসন ফাঁস করে দিয়েছেন গোপন কথা।
কানাডার একটি জনপ্রিয় এন্টারটেইনমেন্ট শো ‘ই-টক’ রবার্ট প্যাটিনসনকে নিয়ে প্রচার করেছে বিশেষ পর্ব। অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘টোয়ালাইট’ সিরিজে অভিনয়ের আগেই তিনি ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমে পড়েছিলেন।
রবার্ট প্যাটিনসন বলেন, ‘আমরা একসঙ্গে অভিনয় করার আগেই একে অন্যের সম্পর্কে ভালো জানতাম। আমাদের মধ্যে বোঝাপরা ভাল ছিল। দুজন দুজনকে পছন্দও করতাম।
প্যাটিনসনের এই উক্তিতে একই মত জানিয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্টও। তিনি জানান, জানিয়েছেন তার ক্ষেত্রেও ব্যাপারটি সেইরকমই ছিল।
সেলিব্রিটি শোতে দেওয়া সাক্ষাৎকারে প্যাটিনসন আরও বলেন, আমি প্রথম ১৪ বছর বয়সী ক্রিস্টেনকে দেখি ‘জাথুরা’ মুভিতে, একটি দৃশ্যে সেখানে সে বরফাবৃত ছিল। সেখান থেকেই ভালোলাগার সূত্রপাত। এ কথার পরিপ্রেক্ষিতে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, তাদের অনস্ক্রিন সম্পর্ক এততাই মধুর যে তা ক্যামেরা বন্ধ হওয়ার পরও চলতেই থাকে।
রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টে এমন মন্তব্যের পর স্পষ্ট হয়ে গেছে যে, তারা অভিনয়ের আগেই একে অন্যকে মন দিয়ে বসে আছেন।
বাংলাদেশ সময় ১৬৪৫, জুলাই ১৯, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।