ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ছয় সদস্যের তিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর নিউমার্কেট ও পল্লবী থানার দুটি মামলায় শনিবার তাদের আদালতে পাঠিয়ে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
পৃথক পৃথক শুনানি শেষে মহানগর হাকিম ফারহানা ফেরদৌস ও হারুন অর রশীদ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, ডা. মো. মনিরুল হক, শাহরিজ কবির, আদনান আহমেদ, তারেক আজিজ, রিয়াজ আহমেদ ও শাহরিয়ার রহমান।
গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি মতবাদের বই, লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য ডা. মনিরুল ২০১০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন। একই অভিযোগে ২০০৮ ও ২০১১ সালে দুই দফা তাকে গ্রেফতার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর