৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:১০ পিএম BDST banglanew24
21 Jul 2012   04:06:28 PM   Saturday BdST
E-mail this

হিযবুতের ৬ সদস্য রিমান্ডে


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ছয় সদস্যের তিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর নিউমার্কেট ও পল্লবী থানার দুটি মামলায় শনিবার তাদের আদালতে পাঠিয়ে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পৃথক পৃথক শুনানি শেষে মহানগর হাকিম ফারহানা ফেরদৌস ও হারুন অর রশীদ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, ডা. মো. মনিরুল হক, শাহরিজ কবির, আদনান আহমেদ, তারেক আজিজ,  রিয়াজ আহমেদ ও শাহরিয়ার রহমান।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি মতবাদের বই, লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

উল্লেখ্য ডা. মনিরুল ২০১০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন। একই অভিযোগে ২০০৮ ও ২০১১ সালে দুই দফা তাকে গ্রেফতার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান