৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:২৪ এএম BDST banglanew24
07 Jul 2012   02:19:13 AM   Saturday BdST
E-mail this

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাকি না দেওয়ায় হোটেলে তালা লাগালো ছাত্রলীগ!


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাকিতে খাবার দিতে আপত্তি করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক খাবার হোটেলে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় ক্যাম্পাসের সব দোকান বন্ধ করে দিয়েছে দোকানীরা।

শুক্রবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে হোটেল জিলানী নামের দোকানে তালা লাগায় ছাত্রলীগ কর্মীরা।

জিলানী হোটেলের সত্ত্বাধিকারী হুসেন সওদাগর বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার শবে বরাতের রাতে খাবার খেয়ে মিজানুর রহমান মিনু (নৃবিজ্ঞান, সেশন-২০০৭-০৮) নামে এক ছাত্রলীগ কর্মী টাকা না দিয়ে চলে যেতে চায়। আমি শবে বরাতে বাকি দিতে আপত্তি করলে দোকানের অন্যান্য স্টাফ ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনকি আমাদের দেখে নেবে হুমকি দেয়।’

তিনি আরো বলেন, পরবর্তীতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসে স্টাফদের বের করে দিয়ে হোটেলে তালা লাগিয়ে দেয় মিনুসহ আরও কয়েকজন।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমুল্লাহ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে ছাত্রলীগ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বাকি না দেওয়ায় কিছু ছাত্র খাবার হোটেলে তালা লাগিয়ে দিয়েছে। এ ব্যাপারে হোটেল মালিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগের সঙ্গে আলোচনা চলছে।

বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত  আছে বলেও জানান ইনচার্জ রফিক।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
এমবিএম/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান