 |
রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট খানিকটা বেপরোয়া হয়ে উঠেছেন। আগে তাকে যেধরনের দৃশ্যে কখনো অভিনয় করতে দেখা যায় নি। এবার স্বাচ্ছন্দেই অন্তরঙ্গ ও খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন।
ক্রিস্টেন স্টুয়ার্ট তার নতুন ছবি ‘অন দি রোড’-এ একাধিক অন্তরঙ্গ ও খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন। ওয়াল্টার স্যালিস পরিচালিত এ ছবির একটি রগরগে দৃশ্যে তিনি অভিনয় করেন স্যাম রাইলি ও গ্যারিয়েট হেডলন্ডের সঙ্গে।
ব্যাপক অন্তরঙ্গ ও খোলামেলা এই দৃশ্যে অভিনয়ের পর হলিউডের ২২ বছর বয়সী এই তারকা অভিনেত্রী বলেন, সব অভিনেত্রীকেই ক্যারিয়ারের কখনো না কখনো এরকম দৃশ্যে অভিনয় করতে হয়। আমি বাদ যাবো কেন? আগে এ ধরণের দৃশ্যে অভিনয়ে অভ্যস্ত না হলেও কাজের প্রয়োজনে আমি এবার সাড়া দিয়েছি।
তিনি আরো বলেন, অবশ্য শুটিং শেষে কাজটাকে আমার পাগলামীই মনে হচ্ছে। এখানে আমি যেন নিজের মধ্যে ছিলাম না। সব অভিনয় শিল্পী এমন একটি দৃশ্যে অভিনয়ের পর যেমন অনুভব করেন, আমিও ঠিক তেমনটাই ভাবছি। আমি ব্যক্তিগতভাবে এ দৃশ্যে যুক্ত থাকলেও আমার ব্যক্তিজীবন থেকে এটি সম্পূর্ণ আলাদা।
‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ‘অন দি রোড’ ছবিতে ডিন মরিওটির ১৬ বছরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন।
ছবিটি তৈরি হচ্ছে বিখ্যাত লেখক জ্যাক কেরুয়্যাকের ‘অন দি রোড’ উপন্যাস অবলম্বনে। এতে আরো অভিনয় করছেন স্যাম রাইলি, ভিগো মর্টেনসেন , গ্যারিয়েট হেডলন্ড, ক্রিস্টেন ডানস্ট, অ্যামি অ্যাডামস এবং আরও অনেকে।
বাংলাদেশ সময় ১৯১০, সেপ্টেম্বর ৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক