৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:০৬ এএম BDST banglanew24
19 Feb 2013   11:45:52 AM   Tuesday BdST
E-mail this

“শাহবাগের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে”


মনোয়ারুল ইসলাম ও আবু তালহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু বলেছেন, রাজাকার মুক্ত দেশ গড়ার জন্য শাহবাগে চলমান আন্দোলনের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসে তিনি একথা বলেন।

ইদু বলেন, “১৯৭১ সালে সাধারণ মানুষ দেশকে মুক্ত করতে যেভাবে ঘর ছেড়েছিল, এই আন্দোলনেও দেশের সকল মানুষকে একত্রিত হতে হবে।”

তিনি বলেন, এখনও যারা ঘরে বসে আছেন, তাদের একত্রিত করতে শাহবাগের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, উদীচী দীর্ঘ দিন থেকে রাজাকার এবং সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই আন্দোলনেও উদীচী শেষ পর্যন্ত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এমআইআর/এটি/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান