নরসিংদী: বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস ও এমপিও ভুক্তসহ ১৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নরসিংদীর বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
এছাড়া দাবি আদায়ের লক্ষে দুপুর ১২টার দিকে নরসিংদী বাসস্ট্যান্ডের মুক্তি চত্বরে সমাবেশ করেন শিক্ষকরা।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ শিক্ষকরাই নানা বঞ্চনার শিকার। শিক্ষকদের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হলেও শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা, উৎসব বোনাসসহ সব সুবিধা নিশ্চিত করার কথা উল্লেখ করলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
অবিলম্বে শিক্ষদের ১৭ দবা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা।
এ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুন ২১,২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর