১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
18 Apr 2012   01:46:11 PM   Wednesday BdST
E-mail this

সালমার ফেরা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সালমার ফেরা

ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় লোক-সঙ্গীতশিল্পী সালমা। হুট করে বিয়ে আর কন্যা সন্তানের মা হওয়ার কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি। প্রায় দুই বছর বিরতির পর সালমা আবার গানে ফিরছেন।

ক্লোজআপ ওয়ান ইভেন্ট বিজয়ী সঙ্গীতশিল্পী সালমা। ইভেন্টের শিরোপা বিজয়ের পর লালনগীতি আর লোকসঙ্গীত গেয়ে পান তুমুল জনপ্রিয়তা। গতবছরের শুরুতে হুট করেই তিনি দিনাজপুর পৌরসভার মেয়র শিবলীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। চলতি বছরের প্রথম দিন এক ফুটফুটে কন্যা সন্তানের মা হন। ক্যারিয়ারের তুঙ্গে অবস্থানকালে বিয়ে আর মা হওয়ার কারণে প্রায় দুবছর গানের ভুবনে সালমা ছিলেন অনুপস্থিত। এই লম্বা বিরতির পর আবারও তিনি ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিয়েছেন।

আগামী রোজার ঈদকে সামনে রেখে সালমা তার নতুন একটি একক অ্যালবামের কাজ শুরু করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন। অ্যালবামটির সবগুলো গানের সুর ও সঙ্গীত পরিচালনায় থাকছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ক্লোজআপ ওয়ান ইভেন্টের বিচারক থাকার সময় থেকেই সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্নেহধন্য সালমা। আহমেদ ইমতিয়াজ বুলবুল সালমাকে  ‘মা’ বলে সম্বোধন করেন। দুই বছর বিরতির পর পিতৃতুল্য এই সুরকার ও সঙ্গীত পরিচালক হাত ধরেই সালমা ফিরছেন গানে। পাশাপাশি শুরু করছেন নিয়মিত স্টেজ শো আর টিভি প্রোগ্রাম।

বাংলাদেশ সময় ১৩২০, এপ্রিল ১৮, ২০১২

সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান