১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:১৫ এএম BDST banglanew24
10 Oct 2012   09:25:19 PM   Wednesday BdST
E-mail this

সিডিতে প্রকাশিত হলো এলআরবির ‘যুদ্ধ’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিডিতে প্রকাশিত হলো এলআরবির ‘যুদ্ধ’

দেশের জনপ্রিয় কোমল পানীয় প্রাণ আপের সহযোগিতায় মুঠোফোনের পর এবার সিডি আকারে প্রকাশিত হলো জনপ্রিয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম ‘যুদ্ধ’। এটি তাদের ১৬ তম একক।

বুধবার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘যুদ্ধ’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন আইয়ুব বাচ্চু।সেখানে আরও উপস্থিত ছিলেন প্রাণ এর ক্যাটাগরি ম্যানেজার ফারহান রাশদ, ব্র্যান্ড ম্যানেজার মনিরুল ইসলাম ডেডলাইন মিউজিকের সিইও তানভীর চৌধুরী সহ এলআরবির সকল সদস্য।

অ্যালবামটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন,‘ অডি বাজারে অস্থিরতা, পাইরেসির কারণে অনেকটা অভিমান নিয়ে অ্যালবাম বের করা থেকে বিরত ছিলাম।কিন্তু নতুন প্রজন্মকে প্রতিদিন ভালো মন্দের ভিতর দিয়ে সংগ্রাম করতে হয়। এই যুদ্ধ পাইরেসি আর অনিয়মের বিরুদ্ধে। এ ছাড়া যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি। তাই যুদ্ধ চাই না, শান্তি চাই। আর অডিও শিল্প ধ্বংস হয়ে যাবে এটাও মন থেকে মেনে নিতে পারছিলাম না। তাই নতুন প্রজন্মের জন্য সুন্দর একটা বিশ্ব উপহার দেওয়ার উদ্দেশ্যে ‘যুদ্ধ’ অ্যালবামের আত্মপ্রকাশ।’

অ্যালবামটি বাজারে আনছে ডেডলাইন মিউজিক।এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘স্পর্শ’ প্রকাশিত হয় ২০০৮ সালে। চার বছর পর শ্রোতাদের হাতে নতুন অ্যালবাম তুলে দিতে পারছেন ভেবে আইয়ুব বাচ্চু বেশ আনন্দিত।

এর আগে গত ১৩ আগস্ট থেকে বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে শোনা যায় এলআরবির ‘যুদ্ধ’ অ্যালবামের গানগুলো।

অ্যালবামে গান রয়েছে মোট ১০টি । সব কটি গানের কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন। রক ঘরানার গানগুলোর শিরোনামের মধ্যে রয়েছে—‘যুদ্ধ’, ‘একটি ছেলে’, ‘অন্ধকার’, ‘সাপলুডু’,  ‘আগুন নিয়ে’, ‘যে চলে যায়’,‘আবার যুদ্ধে যাব’, ‘অন্ধ’ ‘পুরোটাই ফাঁকি’,‘ভয়’।

এলআরবি দলের বর্তমান সদস্যরা হলেন: আইয়ুব বাচ্চু (ভোকাল, লিড গিটার), মাসুদ (গিটার), স্বপন (বেস), রুমেল (ড্রামস)।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১০,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান