৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:২০ এএম BDST banglanew24
03 Aug 2012   08:15:16 PM   Friday BdST
E-mail this

ঈদ সামনে রেখে মুন্সীগঞ্জে পুলিশের গ্রেফতার বাণিজ্য


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: ঈদ সামনে রেখে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ গ্রেফতার বাণিজ্যে নেমেছে। এরই অংশ হিসেবে মাদকসেবী ও বিক্রেতাদের গ্রেফতারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এছাড়া মাদকসহ গ্রেফতার করা আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মাদক আইনের পরিবর্তে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার বিকেলে শহরের দনি ইসলামপুরের মাদকের ডিলার ফারুক, শাহিন, রবিন মিয়া ও সোহাগ নামে চারজনকে ফেনসিডিলসহ আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে ওইদিন রাতেই ২০ হাজার টাকার বিনিময়ে মাদকের ডিলার ফারুককে ছেড়ে দেয় পুলিশ।

এর আগে গত ৩০ জুলাই মুন্সীগঞ্জ নতুনগাঁও এলাকা থেকে ৩ বোতল ফেনসিডিলসহ শাহীন ও মনির হোসেন নামে ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পরে ৪০ হাজার টাকার বিনিময়ে মাদক আইনে মামলা না দিয়ে শাহিনকে আগের একটি মামলায় এবং মনির হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

অন্যদিকে সদর থানার অদূরে মুন্সীগঞ্জ হোমিও হল নামে দোকানে প্রতিদিন প্রকাশ্যে স্পিরিট বিক্রি করা হলেও পুলিশ নির্বিকার। এ দোকানে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজনকে নিয়মিত যাতায়াত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

বর্তমান পুলিশ সুপার শাহাবুদ্দিন খান দায়িত্ব গ্রহণের পর মাদক নির্মুলের ঘোষণা দিলেও মুন্সীগঞ্জের শতাধিক স্পটে প্রতিদিন বসছে মাদক বিক্রির হাট। এসব স্পটে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরে বিষয়টি পুলিশ সুপার সাহাবুদ্দিন খানকে জানানো হলে তিনি খোঁজখবর নেবেন জানিয়ে বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান