৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৩১ পিএম BDST banglanew24
15 Jul 2012   06:47:10 PM   Sunday BdST
E-mail this

নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন হুগো শ্যাভেজ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন হুগো শ্যাভেজ

ঢাকা: আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ভেনিজুয়েলার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষে দেশজুড়ে প্রচারণায় বের হয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

গত বৃহস্পতিবার এই নির্বাচনী সফরে বের হন শ্যাভেজ। সফরের অংশ হিসেবে শনিবার উত্তর পূর্বাঞ্চলীয় অ্যানসোয়াতেগিতে হাজারো সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় শ্যাভেজ বলেন, পুনরায় রাস্তায় নামতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করা শ্যাভেজের এটি দ্বিতীয় নির্বাচনী সফর। তার প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলস ইতিমধ্যেই বিরামহীনভাবে সমস্ত দেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
 
মিরান্দা প্রদেশের সাবেক গভর্নর ক্যাপরিলস তার নির্বাচনী প্রচারণায় মূলত ক্ষুদ্র শহর এবং প্রত্যন্ত গ্রামগুলো সফর করছেন। অনেক সময় তিনি একই এলাকা দু’বার করে সফর করছেন।

সর্বশেষ নির্বাচনী জরিপে দেখা গেছে অনেক ভেনিজুয়েলীয় নাগরিকই এখনও স্থির করতে পারেননি তারা কাকে ভোট দেবেন।

ক্যানসারে আক্রান্ত শ্যাভেজ গত এক বছর ধরে কিউবায় কেমোথেরাপি গ্রহণ করছেন। তবে তার ক্যানসারের প্রকৃত অবস্থা সম্পর্কে তেমন কিছু জানায়নি ভেনিজুয়েলীয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ৫৭ বছর বয়সী শ্যাভেজের শরীর থেকে ক্যানসার সৃষ্টিকারী বেশ কিছু টিউমার সরিয়ে ফেলা হয়েছে।

ভোটের তিন মাস আগে পরিচালিত অধিকাংশ জনমত জরিপে শ্যাভেজই এগিয়ে আছেন বলে দেখানো হয়েছে। তবে প্রার্থী নির্বাচনে এখনও মনস্থির করতে না পারা ভোটারদের মধ্যে অনেকেই ক্যাপরিলকে ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান