৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৫৯ এএম BDST banglanew24
16 Jul 2012   10:56:16 AM   Monday BdST
E-mail this

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস

ডিএসইর সূচক ফের ৪ হাজার পয়েন্টের নিচে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইর সূচক ফের ৪ হাজার পয়েন্টের নিচে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সাধারণ মূল্যসূচক ফের ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।  

 এদিন ডিএসইতে ১৩৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১২২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ১৩৮ কোটি টাকা।

সোমবার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৫৬ পয়েন্ট কমে ৩ হাজার ৯৪৪ পয়েন্টে নেমে আসে। পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে ৭৪ পয়েন্ট কমে ৩ হাজার ৯২৬ পয়েন্টে, পৌনে ১১টায় ৭১ পয়েন্ট কমে ৩ হাজার ৯২৯ পয়েন্টে, ১১টায় ৪৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে, সোয়া ১১টায় ৭০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৩০ পয়েন্টে, দুপুর ১২টায় ৬৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৩৭ পয়েন্টে, পৌনে ১টায় ৩৬ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৪ পয়েন্টে, ১টায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ০৩ পয়েন্টে, ১টা ৩৫ মিনিটে ১৫ পয়েন্ট কমে ৩ হাজার ৯৮৫ পয়েন্টে, ২টায় ১৮ পয়েন্ট কমে ৩ হাজার ৯৮২ পয়েন্টে স্থির হয়।
 
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৪ পয়েন্টে নেমে আসে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, যমুনা অয়েল ও ইউনিক হোটেল।

অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৯৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান