৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২৫ এএম BDST banglanew24
16 Jun 2012   08:49:16 PM   Saturday BdST
E-mail this

ফের মুখোমুখি আবাহনী ও ঊষা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফের মুখোমুখি আবাহনী ও ঊষা

ঢাকা: ক্লাব কাপ হকি ফাইনালের সপ্তাহ পার না হতেই ফের মুখোমুখি হচ্ছে আবাহনী ও ঊষা। তাদের ম্যাচ দিয়ে রোববার মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকির সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ।

গত বছর সিনিয়র ডিভিশন নামে প্রতিযোগিতা হলেও চলতি মৌসুমে নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট। পৃষ্ঠপোষক হিসেবে এবারও থাকছে গ্রিনডেল্টা ইন্সুরেন্স লিমিটেড। এরই মধ্যে ফেডারেশনের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছে তারা। এজন্য ৪০ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।

ক্লাব কাপের ফাইনালে ঊষার বিপক্ষে হেরেছে আবাহনী। তাই প্রতিশোধ নিতে মুখিয়ে আছে আকাশি-নীলরা। কোচ মাহবুব হারুণ বলেন, ‘আমরা কৌশলে কিছু পরিবর্তন আনবো। খেলোয়াড়দের পারফরমেন্সের কোনো সমস্যা নেই। ছন্দের একটু অভাব রয়েছে, সেটা কোনো সমস্যা নয়। খেলায় হার-জিত থাকবে। তবে আমাদের লক্ষ্য জয়।’

অন্যদিকে হকি মাঠে অনুশীলন করেছে ঊষা ক্রীড়া চক্র। ফুরফুরে মেজাজে থাকা দলটির ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বলেন, ‘আমরা আমাদের সাধারণ খেলা খেলব। প্রতিপক্ষ কে তা নিয়ে আমরা ভাবি না। দলগতভাবে ভালো খেলাটাই আমাদের লক্ষ্য।’

প্রিমিয়ার বিভাগ হকিতে ১০টি দল অংশগ্রহণের কথা থাকলেও সর্বশেষ যোগ হয়েছে সাধারণ বীমা। দলগুলো হলো ঊষা, আবাহনী, মোহামেডান, মেরিনার ইয়াংস, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স, আজাদ, পুলিশ, ওয়ারী ও বাংলাদেশ এসসি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান