৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:১৮ পিএম BDST banglanew24
06 Sep 2012   08:45:41 PM   Thursday BdST
E-mail this

রাবিতে ৮ম সমাবর্তন ২ ডিসেম্বর: রেজিস্ট্রেশন শুরু


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাবিতে ৮ম সমাবর্তন ২ ডিসেম্বর: রেজিস্ট্রেশন শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮ম সমাবর্তন আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (৭ সেপ্টেম্বর)  থেকে শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্ররঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সমাবর্তনে ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত সব স্নাতকোত্তর ও এমবিবিএস এবং ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা (যারা এখন পর্যন্ত মূল সনদ গ্রহণ করেননি) যোগদান করতে পারবেন।

এজন্য টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশনের ১০% সার্ভিস চার্জসহ ফি ২ হাজার ২শ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd I www.ru.ac.bd/con12 থেকে রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলীসহ অন্যান্য তথ্যাদি জানা যাবে।

এছাড়া সমাবর্তন সম্পর্কে জরুরি প্রয়োজনে হেল্পলাইন নং- ০১৫৫৬-৩০৮৫০৯  যোগাযোগ করতে বলা হয়েছে।

সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে সাংগঠনিক কমিটিসহ অন্যান্য ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটিগুলি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সমাবর্তন সম্পর্কে বিজ্ঞাপন স্থানীয় ও জাতীয় দৈনিকে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৯ বছরে মাত্র ৭ বার বিশ্ববিদ্যালয়ে সমার্বতন অনুষ্ঠান হয়েছে। সর্বশেষ সমার্বতন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান