৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:২৫ এএম BDST banglanew24
04 Jul 2012   08:34:11 PM   Wednesday BdST
E-mail this

শিরোপা উদযাপন আবাহনীর


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেশাদার লিগে শিরোপা পুনরুদ্ধারের আনন্দে ভাসছে আবাহনী লিমিটেড। গত বছর শিরোপা জেতে নবরূপে আবির্ভূত লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার শিরোপা জেতায় আবাহনীর উৎসব ছিলো অন্যরকম।

মঙ্গলবার শিরোপা জয়ের রাতে রঙে রঙে রঙিন হয়ে উঠেছিলো আকাশী-হলুদ শিবির। আতশ-বাজি, পটকা ফুটিয়ে উল্লাস করেন খেলোয়াড়-ক্লাব কর্মকর্তা- সমর্থক গোষ্ঠী। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার শিরোপা জয়ে খেলোয়াড়দের জন্য পুরস্কারেরও ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার বিজয়ী খেলোয়াড়দের সম্মানে ডিনার পার্র্টিও দেওয়া হয়।

এ ডিনারেই ঘোষণা করা হয় খেলোয়াড়দের জন্য ১৫ লাখ টাকা পুরস্কারের। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘শুধু দেশি খেলোয়াড়দের জন্যই ১৫ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের নিয়ে পুরস্কারের অর্থ ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।’

১৯৭২ সাল থেকে এ পর্যন্ত আবাহনী কেবলমাত্র লিগ শিরোপাই ঘরে তুলেছে ১৫বার। এর মধ্যে পেশাদার লিগের পাঁচ আসরের মধ্যে হ্যাট্রিকসহ চারটি শিরোপা রয়েছে ধানমন্ডির ক্লাবটি। এছাড়াও দেশি-বিদেশি আরও অনেক শিরোপা জিতেছে আকাশি-নীল শিবির।

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে মুক্তিযোদ্ধাকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে আবাহনী।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান